শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

রোববার দাওরায়ে হাদিস পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা রোববারও (৪ এপ্রিল) হবে। তবে সোমবার লকডাউন হলে পরীক্ষা চলবে কি না, তা জানা যাবে রোববার বিকেলে।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর মনিটরিং সেলের আহ্বায়কের নির্দেশক্রমে এ তথ্য জানিয়েছেন অফিস সম্পাদক মু. অছিউর রহমান।

তিনি জানান, ৪ এপ্রিল রোববার দাওরায়ে হাদিসের তিরমিযি-১ বিষয়ের পরীক্ষা হবে। লকডাউনের মধ্যে অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়ার পদ্ধতি আগামীকাল (রোববার) জানানো হবে।

সরকার সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করায় দাওরায়ে হাদিস পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিতে শনিবার বিকেলে জরুরি বৈঠক ডাকে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

দাওরায়ে হাদিস পরীক্ষা শনিবার (৩ এপ্রিল) শুরু হয়েছে। প্রথম পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।

তিনি জানান, সারা দেশে ২২২টি পরীক্ষাকেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ