শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

মতলবে প্রেমিকের সাথে পালিয়ে এসে, লাশ হয়ে বাড়ি ফিরলো

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জের চিটাগাং রোডে।

পরিবারের অভিযোগ-স্থানীয় দুই যুবক ওই ছাত্রীকে ফুঁসলিয়ে নারায়ণগঞ্জ নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

উল্লেখ্য, ১ এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত ছাত্রী মতলব উত্তর থানাধীন জোরখালী গ্রামের বাসীন্দা।

মৃত ছাত্রীর স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে একই গ্রামের রিয়াসাদ ও শহীদুল্লাহ নামের দুই যুবক ফুসলিয়ে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে। দুপুরে রিয়াসাদ ছাত্রীর ভাইকে কল করে জানায়, ওই ছাত্রী তার সঙ্গে আছে এবং দুপুরে একসঙ্গে খাবার খেয়েছে।

বিকেলের দিকে বাসায় কল করে ‘ওই ছাত্রী অচেতন অবস্থায় রাজধানীর চিটাগাং রোড বটতলা এলাকায় পড়ে আছে’ বলে পরিবারকে জানানো হয়। পরে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরও জানান, রিয়াসাদ নামের ওই যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে তারা শুনেছেন। তবে পরিবারের দাবি রিয়াসাদ ও শহীদুল্লাহ মিলে সুকৌশলে ওই ছাত্রীকে মতলব থেকে নারায়ণগঞ্জ এনে ধর্ষণ করে হত্যা করেছে। এ ঘটনায় তারা আইনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বলেন, ধর্ষণের শিকার হয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশকে জানানো হবে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ