শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

চাঁদপুরের পুলিশ সুপারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের সাথে পুলিশ সুপার কার্যালয়ে সোমবার (২৯ মার্চ) বিকেল ৪ টায় জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির আহ্বায়ক, দৈনিক আমার বার্তা’র চাঁদপুর জেলা প্রতিনিধি শ্যামল সরকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সচিব ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার যুগ্ম সম্পাদক খোরশেদ আহমেদ ।

এসময় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ । আমি সাংবাদিকদের সহযোগিতা চাই । আইনের মধ্যে থেকে চাঁদপুর জেলা পুলিশ সাংবাদিকদের পাশে থাকবে সব সময় । এছাড়াও সাংবাদিকদের তথ্য দেওয়ার ব্যাপারে সহসাই জেলা পুলিশ পদক্ষেপ গ্রহন করবে । সাংবাদিকরা যাতে দ্রুত তথ্যপেতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে ।

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আব্দুর রহিম।

আরো বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিয়াজী, মনির হোসেন ও মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য আজাদ মজুমদার, ওমর শরিফ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, নাজিম উদ্দিন ও মোঃ গিয়াস উদ্দিন রানাসহ জাতীয় সাংবাদিক সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভা শেষে জেলা পুলিশ সুপার মিলন মাহমুদকে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ