শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

কচুয়ায় আ’লীগ নেতা এড. নুরুল ইসলাম মিয়াজী চলে গেলেন না ফেরার দেশে

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

কচুয়ার কৃতিসন্তান কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দু,বারের সভাপতি, ঢাকা হাইকোর্টের এ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়াজী (৬০) চলে গেলেন না ফেরার দেশে( ইন্নালিল্লাহি ….. রাজিউন)। 
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,কচুয়ার সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

শনিবার (২৭মার্চ)  বাদ-আছর মরহুমের নিজ বাড়ি ইউনিয়নের আকিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মাহমুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর, সাধারন সম্পাদক আবু বকর মিয়াজীসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার উল্লেখ জনক মুসুল্লি।

এ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়াজী ২৭ মার্চ সকাল সাড়ে ১০টার সময় ঢাকার নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহে রাজিউন। মরহুমের বড় পুত্র নাজমুল ইসলাম মিয়াজী জানান, প্রায় ২০/২৫ দিন পূর্বে বাবার শ্বাসকষ্ট ছিলো এবং প্রায় দু”সপ্তাহ হয় করোনার ভেকসিন নেয়। ভেকসিন নেয়ার পর একটু একটু জ্বর ছিলো এবং গত দু”দিন থেকে জ্বর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আজ সকাল ১০টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেয়ার প্রস্তুতি গ্রহন করা হলে এ্যাম্ভুল্যান্স আশার আগেই সাড়ে ১০টার সময় আমাদের ঢাকার নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার মৃত্যুতে পুরো কচুয়ায় এক গভির শোকের ছায়া নেমে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ