শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সাক্ষাৎ

দর্পণ ডেস্ক / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষস্থানীয় চার নেতা।

আজ শুক্রবার দুপুর ১টা থেকে ১টা ২৫ পর্যন্ত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাঁরা মোদির সঙ্গে বৈঠক করেন।

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে প্রধান বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন বলে আজ জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান জাতীয় পার্টির নেতৃবৃন্দ। তাঁরা মুক্তিযুদ্ধে ভারতের অকৃত্রিম সহায়তা, মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন, করোনাকালে বাংলাদেশকে টিকা ও অ্যাম্বুলেন্স দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টনে বাংলাদেশ যেন ন্যায্য হিস্যা পায় এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরোধী দলীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া অন-অ্যারাইভাল ভিসা প্রদান ও স্কলারশিপ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন জাতীয় পার্টির নেতারা। বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের কানেকটিভিটি বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের সঙ্গে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরালো হবে এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ঐতিহাসিক আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের অকৃত্রিম বন্ধুত্ব অক্ষয় হয়ে থাকবে। ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ