শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান ফুটবল টুর্নামেন্টের ৬-আসর এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় চরমঘুয়ার বটতলা একাদশ ২-০ গোলে দেবীপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শনিবার  (২৭ মার্চ) বিকালে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান ।

এসময় তিনি বলেন, যুবসমাজকে ক্রীড়া মুখি করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরিসহ তৃণমূলে খেলোয়াড় তৈরির নানা উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে স্থানীয় ভাবে বিভিন্ন সংগঠন ক্রীড়ানুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রতিভা বিকাশে ভুমিকা রাখছে। মৌলভী আইউব আলী খান সমাজ কল্যাণ পরিষদ সেই রকম একটি সংগঠন। আজকের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজৃনের মাধ্যমে তারা এই এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখি করতে এগিয়ে নিয়ে চলছে।

তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, শুধু উন্নয়ন নয় ক্রীড়াসহ সকল বিভাগেই আমাদের বিশ^সেরা হতে হবে। আশা করছি যুব সমাজ সেই লক্ষ্যে নিজেদেরকে আরো শানিত করবে।

মৌলভী আইউব আলী খান ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক শরীফ হোসেন খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম তাবাচ্চুম, রফিকুল ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ।

এছাড়া টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ