শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে আইন সহায়তা কেন্দ্র নর্থবেঙ্গল জোনাল কমিটির মশারি ও মাক্স বিতরণ

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন “নর্থবেঙ্গল জোনাল কমিটির” পক্ষ থেকে মশারি ও মাক্স বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬শে মার্চ) সকাল ৯টায় বগুড়ার ৭মাথায় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আসক নর্থবেঙ্গল জোনাল কমিটির কেন্দ্রীয় কমিউনিকেশন ডাইরেক্টর ও নর্থ বেঙ্গল জোনাল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তৌহিদুৎ জামান (লিখন)।

এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি এবং বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান রাজ।

আরো উপস্থিত ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নর্থবেঙ্গল জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি আ স ম ওয়াসিক বিল্লাহ, সহ-সভাপতি মতিয়ুর রহমান মানিক, জাবেদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার কবির সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান কবির জিতু, মজনু আহমেদ, প্রিন্স মাহবুব সাঈদি, সাংগঠনিক আবু সাঈদ, সম্পাদক রেজাউল কারীম, তানসেন আজম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক সৈয়দ শাহ্ নেওয়াজ শাওন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শামীমা আক্তার জলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

পরিশেষে “আসক” নর্থবেঙ্গল জোনাল কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুৎ জামান লিখন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার কবীর সুমনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ