শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে অবৈধভাবে রাস্তার গাছ কাটার অভিযোগ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর (পঃ) ইউনিয়নের চৌরাঙ্গা গ্রামের মরহুম হানিফ চেয়ারম্যান এর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পাশের ৭টি মূল্যবান মেহগনি ও চাম্বুল গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ২২ মার্চ ৭টি গাছ কেটে নিয়ে যায় চৌরাঙ্গা গ্রামের মোন্দার বাড়ি নিবাসী মোঃ শেখ ফরিদ। সে গাছগুলো কেটে পার্শ্ববর্তী তার বোনের বাড়িতে নিয়ে রাখেন।
এ ব্যাপারে শেখ ফরিদের চাচাতো ভাই মোহাম্মদ শফিক মিয়া বলেন, ফরিদ ভাই গাছগুলো কেটে তার বোন ভাগিনাকে দিয়ে দিয়েছে। গাছ কাটার পর বন বিভাগের লোকজন এখানে এসেছেন আমরা তাদের সাথে সমঝোতা করার চেষ্টা করেছি । অন্যায় স্বীকার করে ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছি কিন্তু তুলনামূলক টাকা কম হওয়ার কারণে তারা আমাদের সাথে আপোষ করতে রাজি হননি।
শফিক মিয়া আরো বলেন আমার ভাই শেখ ফরিদ আহমেদ বাড়িতে নাই তিনি চিটাগাং চলে গেছেন, বনবিভাগের লোকদেরকে বলে দিয়েছি আপনারা আইনি প্রক্রিয়ায় যান আমরা আইনগত ভাবে জবাব দেবো।
এ বিষয়ে অভিযুক্ত শেখ ফরিদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার অনেকে জানান, শেখ ফরিদ পেশিশক্তির জোরে সড়কের পাশের গাছগুলো কেটে নিয়ে গেছে আমরা বিভিন্নভাবে তাকে গাছ কাটা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেও তিনি আমাদের কথা শুনেনি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ