শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

পানির অপচয় রোধ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে: সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

ইসতিয়াক জামান নাফিজ / ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, বছর জুড়ে বিশ্বের অন্তত ৫০ কোটি মানুষ প্রচণ্ড পানি সংকটে ভোগেন।

জলবায়ু বিষয়ক জাতিসংঘের প্যানেলের গবেষণা বলছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য ২০ ভাগ বিশুদ্ধ পানি কমে যাচ্ছে৷ এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৪০ ভাগ পানি সংকট দেখা দেবে৷ এ শতাব্দীর মাঝামাঝিতে পানির চাহিদা বাড়বে ৫৫ ভাগ৷ তাই এ বিষয়ে একটি সমন্বিত পদক্ষেপের প্রয়োজন।

বাংলাদেশেও ভূ-গর্ভস্থ পানির স্বল্পতা দেখা দিতে পারে অদূর ভবিষ্যতে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় ইতোমধ্যে উপকূলবর্তী এলাকাগুলো লবণাক্তার প্রভাবে সুপেয় পানির সংকটে ভুগছে। তাই বাংলাদেশেও পানির অপচয় রোধে সচেতন হতে হবে। নদী মাতৃক বাংলাদেশে পানি ও টেকসই উন্নয়ন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন সহিষ্ণু উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং তা যথাযথ ব্যবহারে জোড় দিতে হবে।

২২শে মার্চ মাদারীপুর সদরের মহিষেরচরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

আলোচনায় অংশগ্রহণ করেন, মুফতি বাকী বিল্লাহ্ আল আজহারী, মওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী, হাফেজ মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মওলানা মনসুর আলী মাইজভাণ্ডারী প্রমুখ। প্রিয় নবিজী (সা:) এর প্রতি দরূদ ও সালাতু সালাম পেশ শেষে বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। হাজারো নবীপ্রেমিক জনতা মাহ্ফিলে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ