শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

হাইমচরে মোবারক হত্যার প্রধান ২ আসামিকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

হাইমচর প্রতিনিধি / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

চাঁদপুর হাইমচরে মোবারক হোসেন রাব্বী (২০) গাজিকে গলা কেটে হত্যা মামলার প্রধান অভিযুক্ত রাজন খান ও মহন খানকে আটক করায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন হাইমচর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় হাইমচর থানার অফিসার ইনচার্জ কক্ষে প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, পিপিএম লিখিত বক্তব্যে তিনি বলেন, হাইমচর থানার চৌকুস পুলিশ অফিসারের সহযোগীতায় অল্প সময়ে মোবারক হত্যা মামলার প্রধান ২ আসামীকে গ্রেফতার করায় পুলিশ মহলে প্রশংসার দাবীদার।

তিনি আরো বলেন, পুলিশকে জনগন যে ভাবে সহযোগিতা করছেন এ ভাবে সহযোগীতা অব্যাহত থাকলে কোন অপরাধী পালিয়ে থাকতে পারবে না। তাকে আইনের আওতায় আসতে হবেই।

তিনি আরো বলেন, আসামিদেরকে অতিদ্রুতই বিচারের জন্য আদালতে প্রেরণ করা হবে। আসামিদের ব্যাপক জিঞ্জাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটন হবে।

এসময় হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মোবারকের মত হত্যা মামলা আসামিদের গ্রেফতার করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই আমার পুলিশ মহল, সাংবাদিক ও সাধারণ জনগনকে। ঘটনার বিবরনে তিনি বলেন ২২ মার্চ সোমবার রাত ৩ টার দিকে জয়পুরহাট জেলার পাচবিবি থানার নিকটবর্তি হিলি স্থল বন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঐ এলাকা হতে এ আসামীদের আটক করা হয়। হত্যা মামলায় ৩ নং আসামি সলেমান জামাদারকে গত ২১ মার্চ রোববার আটক করে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে। এনিয়ে ৪ অভিযুক্তদের মধ্যে প্রধান ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম শিকদার, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক ফেরদৌস রিয়াদ, সাংবাদিক খোকন কর্মকার, জুবায়ের, হাইমচর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. ইসমাইল, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক হাসান আল মামুন, সদস্য মাসুদ আলম রিয়াদ, শাহআলম, রুবেল, সাংবাদিক জাহিদ ও সবুজ হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ