শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শাহরাস্তিতে প্রতিপক্ষের অত্যাচারে চরম আতঙ্কে মুক্তিযোদ্ধা ও অসহায় বিধবার পরিবার

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১

শাহরাস্তিতে প্রতিপক্ষের অত্যাচার ও নির্যাতনের চরম আতঙ্কে দিন কাটাচ্ছে মুক্তিযোদ্ধা ও অসহায় বিধবার পরিবারের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

শাহরাস্তি পৌরসভার  বিশারা (কালিগঞ্জ) খামারবাড়ি মৃত মিন্নত আলীর ছেলে জাহাঙ্গীর আলমের চরম অত্যাচার নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা ও বিধবার পরিবার সহ দশটি পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের অত্যাচার নির্যাতনের শিকার খামার বাড়ির দশটি পরিবার জিম্মি অবস্থায় বসবাস করছে। দেশীয় অস্ত্রের মহড়া কারণে জনমনে ভয় আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মান্নান পাটোয়ারীর পুত্র মাহবুবুর রহমান স্বপন জানান, জাহাঙ্গীর আলমের অত্যাচার ও নির্যাতনের শিকার প্রায় দশটি পরিবার । সে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা করার কারণে জনমনে বাড়িতে ও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
 সে বাড়ির পাশেই হালট এর জায়গার মাটি জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছে। আমার ফলের বাগানে বেড়া বিনষ্ট করে ছাগল দিয়ে আমার ফলজ বনজ গাছ গুলো নষ্ট করছে। প্রতিবাদ করতে গেলেই সে ধারালো দেশীয় অস্ত্র  দিয়ে বেড়া গুলো কুপিয় ভাঙচুর করে। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ।তার এই অত্যাচার নির্যাতনের থেকে পরিত্রাণের জন্য আমি স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
 বীর মুক্তিযোদ্ধা মৃত আবদুল মতিনের পুত্র মুজিবুর রহমান  জানান, জাহাঙ্গীরের চরম অত্যাচার ও নির্যাতনে চরম অতিষ্ঠ । খামার বাড়ির মানুষগুলো জাহাঙ্গীর এর কাছে জিম্মি হয়ে আছে। সে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা করে ।বাড়ির যৌথ রাস্তা বাড়ির লোকজন সঠিকভাবে ব্যবহার করতে পারছে না।  বিনা প্রয়োজনে বাড়ির উঠোনে মাটি ফেলে রাখে। পুকুরের ঘাট প্রতিবন্ধকতা তৈরি করে।আমরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।
আবু ইউসুফ জানায় ,জাহাঙ্গীর আলম আমাদের চলাচলের রাস্তার মাটি জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছে । তার খুটির জোর কোথায় ! মৃত আলী হোসেন পাটোয়ারী স্ত্রী তাজমিরেনেছা জানান ,আমার বসত ঘরের পাশে গরু ও ছাগল পালনের কারণে দুর্গন্ধের কারণে আমরা ঠিকমতো রাতে ঘুমাতে পারিনা। দুর্গন্ধের কারণে বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। আমার বসত ঘরের পাশে পুকুরের ভেতর ওয়ালের  বালির বস্তা গুলো কেটে তার জায়গায় বালু নিয়ে যাচ্ছে। সে প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে ঘোরফেরা করে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
 একই বাড়ির মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী মানছুরা বেগম জানান, আমি অসহায় এক বিধবা নারী ।আমার কোন সন্তানাদি নেই। জাহাঙ্গীরের অত্যাচারে আতঙ্কের মধ্যে দিন কাটাই। সে আমাকে হুমকি দিচ্ছে আমার গরু চুরি করে নিয়ে যাবে। প্রায় সময় আমাদেরকে হুমকি-ধামকি প্রদান করে। আমরা জাহাঙ্গীর অত্যাচার থেকে পরিত্রান পেতে চাই।
 একই বাড়ির মুজিবুর রহমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, জাহাঙ্গীর আলম ছাগল দিয়ে আমার গাছপালাগুলো জোরপূর্বক বিনষ্ট করে ফেলছে। আমার গাছ বাগানের বেড়া গুলো নষ্ট করছে। সে প্রকাশ্য দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
 একই বাড়ির ইউনূসের পুত্র মোঃ আবু ইউসুফ জানান ,আমাদের চলাফেরার রাস্তার মাটিগুলো সেই জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছে। তার ভয়ে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। সে সব সময়  দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা করে।
ক্ষতিগ্রস্ত পরিবারের আরেক সদস্য মৃত সিরাজুল ইসলামের স্ত্রী শাহিন বেগম  জানান ,স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে দুই মেয়ে নিয়ে কোনভাবেই জীবন যাপন করছি। জাহাঙ্গীরের অত্যাচারে চরম আতঙ্কের মধ্যেই দিন পার করছি ।আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আমি বিধবা অসহায় নারী। সে আমার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। অশালীন ভাষায় গালমন্দ করে তার ভয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান ,আমি আমার বাবার সম্পত্তি সবার কাছে পাবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ