শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ আইসিইউতে

বিনোদন ডেস্ক / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ-এর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

রোববার রাত সোয়া ৯টার দিকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন, কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

গত ১০ই মার্চ কাজী হায়াত স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এদিকে বাবা-মা করোনা আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন কাজী মারুফ।

চিত্রনায়ক কাজী মারুফ বলেন, বাবার শারীরিক অবস্থা এই ভালো, এই খারাপ। আজকে ওনার শরীরটা বেশি খারাপ। অক্সিজেন ২০ লিটার লাগছে। আগে এর চেয়ে কম লেগেছিল। মেডিসিনও চলছে।
দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইছি, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

তিনি আরও জানান, তার মাও করোনা আক্রান্ত, কিন্তু এখন ভালো আছেন। তিনিও হাসপাতালে রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ