শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী এলাকায় ইজি বাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন চালক রোকন (২৫)।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি মোল্লা বাড়ীর মোঃ সোলেমান মোল্লার ছেলে রোকন ইজি বাইক চালিয়ে তার সংসার পরিচালনা করে আসছিল। ঘটনার দিন বিকেলে নিজ বাড়িতে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে তার হাত জড়িয়ে যায়।

পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইজিবাইক চালক রোকনের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ