শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদকে ফুলের শুভেচ্ছা

এস. কাউসার, চাঁদপুর / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদকে চাঁদপুর জেলার ৮ থানার অফিসার ইনচার্জগন ফুলের শুভেচ্ছা প্রদান করেছেন।

নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ ১৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টায় চাঁদপুরে প্রবেশ করে প্রথমে সার্কিট হাউজে অবস্থান করে পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করেন। এখানে আসার পর পুলিশ সদস্যরা নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ কে হার্ড অব অনার প্রদান করেন।

পরে নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্হিত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

এ সময় চাঁদপুর জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জ একত্রিত ভাবে ফুলের শুভেচ্ছা জানায়। এসময় উপস্হিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, মতলব থানার অফিসার মহিউদ্দিন মিয়া, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ ২৪ তম বিসিএস ক্যাডারে পুলিশে যোগদান করেন। তিনি সুনাম ও দক্ষতার সাথে পুলিশের স্পেসাল বাঞ্চ এস বিতে, র্যাবে দায়িত্ব পালন করেন। তাছারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন কালে পদোন্নতি পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে ১৮ মার্চ তিনি চাঁদপুরে যোগদান করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ