শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

দেশের সব সিরিজ হবে বঙ্গবন্ধুর নামে: পাপন

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সাল থেকেই ক্রিকেটের সকল টুর্নামেন্ট বঙ্গবন্ধুর নামে আয়োজিত হয়ে আসছে। আগামী আয়োজনগুলোও (দেশি-বিদেশি) বঙ্গবন্ধুর নামাঙ্কিত হবে।

বুধবার (১৭ মার্চ) হোম অব ক্রিকেট মিরপুরে জাতির জনকের ১০১তম জন্মদিনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসে তিনি একথা জানান। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের পরিকল্পনা সেটাই, যতগুলো আমাদের টুর্নামেন্ট আছে দেশে ঘরোয়া হোক আন্তর্জাতিক সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’

এসময় আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। এপ্রিলের শুরুতে নিউজিল্যান্ড থেকে ফিরেই ওই মাসের মাঝামাঝিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে দেশটি সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। ঠিক তার পরের মাসেই আবার বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে লঙ্কানদের বাংলাদেশ সফরের কথা রয়েছে। কিন্তু হুট করেই দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই এই সিরিজ নিয়েও শঙ্কা বিরাজ করছে।

পাপন বলেন, ‘আগামী সিরিজগুলো নিয়ে শঙ্কা দেখছি না। আমরা তো একবার পেরেছি এই যে ট্রান্সমিশনটাকে কন্ট্রোল করতে আমরা পেরেছি। আমরা চেষ্টা করলে আবারও পারব । আমার ধারণা আমরা মাসখানেকের মধ্যে আবারও আগের জায়গায় ফেরত যেতে পারব তবে সকলের সহযোগিতা দরকার।’


এই ক্যাটাগরির আরো সংবাদ