জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সরকারি শিশু পরিবার সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুর ২টায় সরকারি শিশু পরিবার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমূখ।
চাঁদপুর জেলা সমাজ সেবার উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সরকারি পরিচালক মিয়া মোঃ ফিরোজ আহমেদ খান, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম।
শিশু পরিবারের নিবাসী ছাত্রী ফারজনা আক্তারের সঞ্চালনায় নিবাসীদের পক্ষে বক্তব্য রাখেন রহিমা আক্তার। ইশারা ভাষায় ছিলেন, ক্লাব টিচার মোঃ শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা কেক কাটেন এবং শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করেন।