শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

চাঁদপুরে এক কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু গেট’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদ প্রায় এককোটি টাকা ব্যয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুরের প্রবেশদ্বারে নির্মিত ‘‘বঙ্গবন্ধু গেট’’ উদ্বোধন করেছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পন করে গেইটের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী ।

এসময় আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, জাতির পিতাকে নিয়ে অনেক স্বপ্নই রয়েছে। আর এই গেইটটি হচ্ছে তারই বহি:প্রকাশ। আমরা হয়তো থাকবো না।কিন্তু এই গেইটি যাতে আমাদের মাধ্যমে জাতির পিতাকে মনে করিয়ে দেয়। সে চেষ্টাই করছি। তবে এর পাশে একটি বঙ্গবন্ধু লাইব্রেরি করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে জেলা প্রশাসন যদি আমাদের একটু খাস জমি দেয়। তাহলে আমরা বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর দাফনের জন্য একটি কবরস্থান তৈরি করতে চাই।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, বঙ্গবন্ধুর গেট নির্মাণ জেলা পরিষদের চমৎকার একটি উদ্যোগ। এতে বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসার বহিপ্রকাশ পেয়েছে। আর এটির পাশে বঙ্গবন্ধুর লাইব্রেরী করার যেই পরিকল্পনা। চাইলে সেখানেও জেলা প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মোঃ আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুদ্ধকালীন বি এল এফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ পাটওয়ারী।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, এন এস আই চাঁদপুরের উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা।


এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ ইব্রাহীম খলিল, মতলব উত্তর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মোঃ আলী জিন্নাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, কোষাধক্ষ্য আহসান হাবীব অরুন, জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ