শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

এই গরমে চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

ঝড়াপাতার দিনের অবসান হয়েছে, প্রকৃতিতে এখন বসন্তের হাওয়া। নতুন পাতারা দিতে শুরু করেছে উঁকি। ফুলের সঙ্গে খেলায় মেতে উঠেছে প্রজাপতিরা। প্রকৃতিতে দেখা যাচ্ছে নানান পরির্বতন। প্রকৃতির এত আয়োজনের মাঝেও থেমে নেই ধুলোবালির উড়াউড়ি। সেই সঙ্গে দিনের বেলায় রোদের তাপ। বাইরে চলতে গিয়ে এই রোদ আর বালুতে ত্বকের যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতি হয় চুলের।

প্রকৃতি যখন নিজেকে সাজাতে ব্যস্ত তখন আপনি কি বসে থাকতে পারেন? তাই এই সময়ে চাই চুলের একটু বাড়তি যত্ন। এ সময়ে চুলের যত্নে কী কী করা প্রয়োজন আসুন জেনে নেয়া যাক।

  • গরমের দিনে চুলের চুলের গোড়া ঘেমে যাওয়া স্বাভাবিক। তাই বাইরে থেকে ঘরে ফিরে পাখার ঠান্ডা বাতাসে চুলটা শুকিয়ে নিন। কোনোভাবেই ঘামে ভেজা চুল বেঁধে রাখা যাবে না। এতে চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল পড়া বাড়ে।
  • গরমের দিনে প্রচুর ঘামের ফলে মাথার ত্বকেও প্রচুর ঘাম জমে। ফলে ধুলাবালি এবং ময়লা চুলের ত্বকে জমে নানা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই চুলের ত্বককে রক্ষা করতে ভালো মানের পরিষ্কারক শ্যাম্পু ব্যবহার করুন। ধুলাবালু ও ঘামের কারণে চুল নিষ্প্রাণ হয়ে গেলে প্রয়োজনে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
  • গরমের তাপ এবং স্যাঁতসেঁতে ভাব চুলের গঠন এবং বৃদ্ধির ক্ষতিসাধন করে থাকে। তাছাড়া চুল শুষ্ক হয়ে পড়ে এবং চুলে জমাট বেঁধে যায়। কন্ডিশনার ব্যবহারের ফলে চুল প্রাণ ফিরে পায় এবং প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে ।
  •  চুল ডিপ কন্ডিশনিং করতে কন্ডিশনারের বদলে ঘরোয়া হেয়ার প্যাকও ব্যবহার করতে পারেন। ডিম, দই আর মধু দিয়ে তৈরি হেয়ার প্যাক শুকনো বিবর্ণ চুলের জন্য বেশ উপকারী।
  • চুলের যত্নে উষ্ণ নারকেল তেল দারুন উপকারী। এক কাপ পরিমাণ উষ্ণ নারকেল তেল আপনার চুল এবং চুলের ত্বকে ভালোমতো মালিশ করুন। তারপর উষ্ণ তোয়ালে দিয়ে অন্তত এক ঘণ্টা চুল মুড়িয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আপনার চুল হয়ে উঠবে নরম এবং পুষ্টিযুক্ত।
  • গরমে মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করবে অ্যালোভেরা। অ্যালোভেরার রস, মেথি গুঁড়া ও ত্রিফলা (আমলকী, হরিতকি ও বহেরা ভেজানো পানি) একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার করে ফেলুন। এতে চুল পড়া কমতে সাহায্য করবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে
  • গরমে চুলে রাসায়নিক উপাদান ব্যবহার না করাই ভালো। প্রাকৃতিকভাবে চুলের যত্ন করার চেষ্টা করলে এই গরমে চুল থাকবে সুস্থ ও ঝলমলে।
  • চুল শুকাতে হেয়ার ড্রায়ারের গরম বাতাস পরিহার করুন।
  • প্রখর রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ