শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

চাঁদপুরে হরিনা নৌ পুলিশের অভিযানে আটক: ১১ জেলে

এস. কাউসার, চাঁদপুর / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

চাঁদপুরে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির অভিযান চালিয়ে ৫০ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও জাটকা মাছ, ২ টি ইঞ্জিন চালিত নৌকা সহ ১১ জন জেলেকে আটক করেছে।

শুক্রবার (১২ই মার্চ) সকালে চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিম হোসেনের নেতৃত্বে হরিনা নৌ সীমানা মেঘনা নদীর বহরিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে জাটকা মাছ ধরার অপরাধে লক্ষীপুর মডেল ইউনিয়ন বহরিয়া, শ্রীরামপুর এলাকার বাসিন্দা ১১জন জেলেকে আটক করে নৌ পুলিশ।

নৌ পুলিশ অভিযান চালিয়ে জেলেদের আটক করার পর তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য বহরিয়া বাজারের মাছের আড়ৎদার সহ সরকারদলীয় নামধারী নেতারা নৌ পুলিশের ইনচার্জ নাসিম হোসেনের কাছে তদবির করেও ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। এ নিয়ে নৌ পুলিশের সাথে দালালচক্রদের মোবাইল ফোনে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়।

নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভয়াশ্রম চলাকালীন সময়ে আইন অমান্য করে মেঘনা নদীতে জাটকা মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জাটকা নিধন বন্ধে আমাদের নৌ পুলিশ বদ্ধপরিকর। এর সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদপুর নৌ সীমানায় মেঘনা নদীতে পুলিশের টহল অভিযান দিনরাত অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ