শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন জনগন সবসময় পাশে থাকবে: এমপি রুহুল

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল (এমপি) বলেছেন, ‘নির্বাচনের আগে জনগনের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা এখন বাস্তবায়ন করবেন। জনগণের সুখে দুখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন মুলক কাজ করবেন জনগন সবসময় আপনাকেই মুল্যায়ন করবে এবং সাথে থাকবে।’

শুক্রবার (১২ মার্চ) বিকেলে মতলব সূর্যমুখী কচিকাঁচা মেলা প্রাঙ্গণে মতলব পৌরসভা নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মতলব পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ড উন্নয়নের স্বার্থে আমাকে যে যখন এবং যেকোন প্রয়োজনে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে আছি থাকব এবং কাজ করে যাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং মতকব পৌরসভাকে আধুনিক পৌরসভা করার জন্য আমার সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্মল গোশ্বামী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও পুনরায় নির্বাচিত মেয়র আওলাদ হোসেন লিটন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ”লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠিত সভায় সাংসদ আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুনরায় নব-নির্বাচিত মেয়র আওলাদ হোসেন লিটন।

এসময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী,২ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী সরকার, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াজ উদ্দিন প্রধান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মহন,৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু চন্দ্র সাহা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী বুলবুল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ হাই, ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা, ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জোহরা খাতুন এবং ৭,৮, ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাইরিন সুলতানা। এ সময় উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ