শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মতলবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে চুরি

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

মতলব দক্ষিণ উপজেলায় বাবুল মোল্লা নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসতঘরে চুরির ঘটনা ঘটে।

সোমবার (৮ মার্চ) দিবাগত রাত দু-তিনটার মধ্যে উপজেলার উদ্দমদী গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

বাবুল মোল্লা বলেন, সোমবার রাত ১০টার দিকে তিনি ও তাঁর পরিবার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।

ঘরটির পাশের কক্ষটিতে কেউ ছিল না। রাত আনুমানিক দু-তিনটায় দরজা ভেঙে এক বা একাধিক চোর ওই ঘরে প্রবেশ করেন। এরপর বসতঘরটির খালি কক্ষটির ভেতরে ঢুকে বিকল্প চাবি দিয়ে সেখানে রাখা স্টিলের আলমারি খুলে ড্রয়ারে রাখা নগদ দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণ ও একটি দামি মুঠোফোনের সেট চুরি করে নিয়ে যান।

সকালে ওই কক্ষে গিয়ে দেখেন, সেটির দরজা এবং ভেতরের আলমারিটি খোলা। আলমারির জিনিসপত্র তছনছ করা। ড্রয়ারে রাখা টাকা, স্বর্ণ ও মুঠোফোনের সেট নেই।

এ ব্যাপারে আজ দুপুর একটায় মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতিও চলছে। মতলব দক্ষিণ থানার পরিদর্শক মো. মফিজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ