শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

চাঁদপুরে নারী উদ্যোক্তাদের মিলন মেলা

এস. কাউসার ,চাঁদপুর / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

চাঁদপুরের শতাধিক নারী উদ্যোক্তা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমবারের মত তাদের তৈরী বিভিন্ন খাদ্য পন্য নিয়ে মিলন মেলায় মিলিত হন।

সোমবার (৮ মার্চ)  বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে উইমেন এন্ড ই কমার্স ফোরাম (উই) এর চাঁদপুর জেলা প্রধান নাদিয়া রওশনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এইচ এম আহসান উল্লাহ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, নারী উদ্যোক্তা ব্যারিস্টার রহিমা হকসহ অন্তত ৩০জন উদ্যোক্তা।

এসময় বক্তারা বলেন, আমরা অনেক বাধা নিষেধ উপক্ষো করে আজকে উদ্যোক্তা হয়েছি। এতে আমাদের সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা প্রযুক্তি। কারণ এই প্রযুক্তির কারণে আমরা আমাদের তৈরী দেশীয় পণ্য নিজের হাতের তৈরী খাদ্য সামগ্রী সবার মাঝে সারা দেশে পৌছে দিতে পারছি।

আজ আমাদের চাঁদপুরের ১৩ জন নারী অল্প সময়ে লাখপতি বনেছেন। আমরা এভাবে আরও অনেক দূর যেতে চাই। এর জন্য আমাদের প্রয়োজন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ