শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ঐতিহাসিক ৭ র্মাচ উপলক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার

এস. কাউসার ,চাঁদপুর / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “ঐতিহাসিক ৭ র্মাচ দিবস” উদ্যাপন উপলক্ষ্যে রোববার (৭ই মার্চ) চাঁদপুর সরকারি মহলিা কলেজের অডিটোরিয়ামে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রদত্ত ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে বীর মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করে অনলাইনে আলোচনা” অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক আলআমিন এর উপস্থাপনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন নাহার চৌধুরী ।

এসময় তিনি বলেন, ৭ মার্চ ভাষণ বাঙ্গালি জাতির মুক্তির মহাকাব্য। জাতির পিতার এই মহাকাব্যের জন্যই আমরা আজ স্বাধীন। ভাষা আন্দোলন থেকেই আমাদের স্বাধীনতার গোড়া পত্তন হয়। ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করার পরও জাতির পিতার নিকট ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করা হয়। ফলে আন্দোলন আরও বেগবান হয়। উত্তাল মার্চের আন্দোলন কর্মসূচীর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন যা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ ফাতেমা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আফসার আলী শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, প্রমুখ।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান  বলেন, “ ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম – বঙ্গবন্ধুর এই বক্তব্যের মাধ্যামে স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা রয়েছে এবং এই ভাষণের মাধ্যমেই বাঙ্গালী জাতি উজ্জীবিত হয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের দরবারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয় ঘটে” ।

উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক কর্মচারী স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলো।

“ঐতিহাসিক ৭ র্মাচ দিবস” উদ্যাপন উপলক্ষ্যে ৬ ও ৭ মার্চ ২০২১ কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। সকাল ৯:৩০ ঘটিকায় কলেজ প্রাঙ্গনে মাস ব্যাপী বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর অনলাইনে আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সকাল ১০:০০ টায় কলেজ অডিটোরিয়াম থেকে অনলাইনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রদত্ত ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরে দুপুর ১২:৩০ টায চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ইতিহাস বিভাগ র্কতৃক সেমিনার আয়োজন করা হয়। সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফসের মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফসের আবুল খায়ের খান । প্রভাষক আলআমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক।

সেমিনারে “ ঐতিহাসিক ৭ র্মাচ দিবস” এর ভাষণ এর তাৎর্পয বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন  ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সোহলে রানা। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহযোগী অধ্যাপকগণ, সহকারী অধ্যাপকগণ, প্রভাষকগণ এবং র্কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের “ফেসবুক আইডি” হতে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করে কলেজের শিক্ষার্থীদের সংযুক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ