শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ঢাবির সান্ধ্যকোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

দর্পণ রিপোর্ট / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

কর্তৃপক্ষকে না জানিয়ে করোনা মহামারীর মধ্যে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষার আয়োজন করার পর তুমুল সমালোচনার মধ্যে তা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অমান্য করে এবং উপাচার্য ও উপ-উপাচার্যকে না জানিয়েই বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত এসব অনিয়মিত কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে পরীক্ষার আয়োজন করেছিল ব্যবসায় শিক্ষা অনুষদ।

শুক্রবার বেলা ১১টা থেকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) এ ভর্তি পরীক্ষা শুরুর কথা ছিল।

তবে পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস দিয়ে পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানানো হয়। পরীক্ষাকেন্দ্রের ফটকেও এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে লেখা আছে– অনিবার্য কারণবশত এমবিএ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও শ্রেণিকক্ষের প্রত্যক্ষ শিখন-শিক্ষণ প্রক্রিয়া। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে যেসব বিভাগের অনার্স ও মাস্টার্সের স্বল্পসংখ্যক পরীক্ষা বাকি রয়েছে, সেগুলো নেয়ার অনুমতি দেয়া হলেও বিশ্ববিদ্যালয় খোলা না হলে নেয়া হবে না প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সব পরীক্ষা। কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খোলা হবে সে বিষয়েও নেই কোনো নিশ্চিয়তা।

এমতাবস্থায় মহামারীর মধ্যেই আজ ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএর (ইভিনিং) ভর্তি পরীক্ষার অনুষ্ঠানে সব আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল যুগান্তরকে বলেন, প্রশাসনের অগোচরেই এই পরীক্ষা হচ্ছে। এই বিষয়ে আমরা জানি না। এখন করোনার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অন্যদিকে সান্ধ্যকোর্সের জন্য নীতিমালা নির্ধারণ না হওয়া পর্যন্ত সান্ধ্যকোর্সে কোনো পরীক্ষা না নেয়ার ব্যাপারে নির্দেশনা আছে। এ বিষয়ে উপাচার্যই বলতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটি পুরনো পরীক্ষা কিনা ডিনের সঙ্গে কথা না বলে আমি বলতে পারব না। 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ