শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বাঙালির জাতীয় ইতিহাসে একটি ঐতিহাসিক দিন ৭ই মার্চ: সাংবাদিক শফিকুর রহমান

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রবিবার দুপুরে যুবলীগের কার্যালয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিন এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

এসময় তিনি বলেন, ৭ মার্চ বাঙালির জাতিয় ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এ জাতি যখন পশ্চিমা শাসকগোষ্ঠী ধারা পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ ছিল। ঠিক তখনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দান থেকে বজ্রকন্ঠে ঘােষনা দেন এদেশকে পশ্চিমা শাসকগোষ্ঠীর হাত মুক্ত করার জন্য বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে । সেদিনের এই ঘোষণায় পশ্চিমাদের হতে এই দেশ মুক্ত হয়। সেই থেকে স্বাধীন সার্বভৌম আজকের এই বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহম্মেদ মজুমদার ও যুবলীগের যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জসীম উদ্দীন দিদার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম পালোয়ান, উপজেলা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জি এম হাসান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আল আমিন পাটোয়ারী, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফায়েল ইসলাম পাটোয়ারী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খান বাহার যুবলীগ নেতা নজরুল ইসলাম সুমন , জাকির হোসেন, আব্দুল আজিজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ