শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ধর্ণাঢ্যরা এগিয়ে আসলে মুজিববর্ষে একজন লোকও গৃহহীন থাকবেনা : এডিসি মাহমুদ জামান

এস. কাউসার ,চাঁদপুর / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত “সবার জন্য বাসস্থান” প্রোগ্রাম সফল করার লক্ষ্যে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার (বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন) সদস্যদের নিজস্ব অর্থায়নে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতায় দুটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের জন্য নির্মিত হচ্ছে দুটি ঘর।

শনিবার (৬ মার্চ) বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী এলাকায় এ ঘর দুটির লে আউট সম্পন্ন করা হয়।দাঁড়ানো, আউটডোর এবং গাছ-এর একটি ছবি হতে পারে

এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান তার বলেন, জেলা প্রশাসক মহোদয়ের এই উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। এই উদ্যোগকে অনুসরণ করে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে মুজিববর্ষে একজন লোকও গৃহহীন থাকবেনা এই স্বপ্ন সহজেই বাস্তবায়ন হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজিব, চাঁদপুর সদর, পিআইও, সদর সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ওয়ার্ড মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ