শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

মতলবে গুণীজনদের সন্মান দিয়ে সাংবাদিক ফেডারেশনের দৃষ্টান্ত স্থাপন

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেছেন, মতলব দক্ষিণে গুনীজন সন্মাননা দিয়ে সাংবাদিক ফেডারেশন এক দৃষ্টান্ত স্থাপন করলো। এসব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২২ জন কৃতি ব্যক্তিকে সম্মাননা দিয়ে এ সংগঠনটিরও সুনাম বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য ইউএনও ফাহমিদা হকে একথাগুলো বলেন। পরে পজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গুনীজনদের মাঝে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।

উপজেলা সাংবাদিক ফেডারেশনের সভাপতি গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে ও সাপ্তাহিক দীবাকণ্ঠের সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লাইলী আক্তার, ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আমদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ ।

শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে করোনা মহামারী সময়ে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চিকিৎসক ও সরকারী কর্মকর্তা যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন এমন ২২ জনকে সম্মাননাসহ ক্রেস্ট প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ