শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ইসলামপুর সাদেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পুর্ব ইউনিয়নের ইসলামপুর সাদেকিয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ)সকাল ১০ টায় মাদ্রাসার অফিস কক্ষে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতিও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সুমন এর সভাপতিত্বে মাদ্রাসার সহকারী শিক্ষক মঞ্জুর আহম্মেদ বিএসসির সঞ্চালনায় বক্তব্য রাখেন ২ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মজুমদার।

এসময় তিনি বলেন, বেলায়েত হোসেন সুমন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমি মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি বিগত বছর গুলোতে মাদ্রাসার যে সকল উন্নয়ন মূলক কাজ হয় নাই। বেলায়েত হোসেন সুমনের হাত ধরে তা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। বেলায়েত হোসেন সুমন বাংলাদেশ সরকারের (চাঁদপুর ৪) ফরিদগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ শফিকুর রহমানের অত্যন্ত কাছের ও আস্থাভাজন। তাই সুমন এমপি মহোদয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যে কোনো উন্নয়নমূলক কাজ সুন্দর ও দ্রুত গতিতে করে নিতে পারবে।

এ সময় মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি বেলায়েত হোসেন সুমন এলাকাবাসী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন এবং প্রতিষ্ঠানের প্রতিঃ দৃষ্টি রাখবেন, অত্যন্ত পক্ষে একটি সন্তান দিয়ে হলেও এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা রক্ষা করবেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জি এম হাসান তাবাচ্ছুম ,জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামীলীগ, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু সাদেক,ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ ,মোঃ বাহাউদ্দিন বাবলু , আওয়ামীলীগ নেতা সেলিম মিয়াজী ,সাবেক ইউপি সদস্য আমিনুল হক ,শিক্ষক মোঃ আব্দুল কাহার প্রমূখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ মোস্তফা কামাল।


এই ক্যাটাগরির আরো সংবাদ