শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক-দূর্নীদূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি কামরুল ইসলাম

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক কারবারি-দূর্নীতিবাজদের কোন ঠাই নেই বলে হুসিয়ার বার্তা দিয়েছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের মাধ্যমে জনগনের উদ্দেশ্যে বলেন, থানা কোন অপরাধীর আশ্রয়স্থল নয়। আপনাদের উপর অন্যায় হচ্ছে থানায় আসুন সরাসরি আমার সাথে কথা বলুন, কোন দালাল ধরার প্রয়োজন নেই, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। আগে কি ভাবে থানা চলেছে আমার জানা নেই, তবে আমি যতদিন আছি ততদিন থানায় জিডি, অভিযোগ কিংবা মামলা করতে কোন প্রকার টাকার প্রয়োজন নেই। থানার কোন অফিসার টাকা চাইলে সরাসরি আমাকে জানান আমি ব্যাবস্থা নিব।

থানার দালালদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন অপরাধীর পক্ষে থানায় দালালি করতে আসলে ফিরে যেতে পারবেন না, জেলের ভাত খাওয়াবো।

সকল সন্ত্রাস চাঁদাবাজ মাদক কারবারি দূর্নীতিবাজদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই ভালো হয়ে যান, আমার হাতে পড়লে হায় হুতাস করতে হবে। সর্বপরি সকলের মঙ্গল কামনা করেন ওসি কামরুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ