শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো) ।

জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশবাসী দেখেছে একজন পুলিশ সদস্যকে কীভাবে পেটানো হচ্ছে। তারপরও পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। 

সোমবার (১ মার্চ) দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, ‘কোনো দিন দেখিনি প্রেসক্লাবের ভেতর পুলিশ প্রবেশ করে। তবে যেভাবে ভেতর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিলো সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের দু’একজন সদস্য প্রবেশ করতে পারেন। আর তারা যেভাবে মারামারি করেছে তা কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে চেষ্টা করেছে পুলিশ। এতে বোঝা যায় পুলিশ ওই পরিস্থিতিতে কী ধরনের ধৈর্যের পরিচয় দিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘দেশ ও জাতির সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। বিভিন্ন অভিযানে এবং মহামারি করোনায় অনেক পুলিশ সদস্য মারা গেছেন। তাদের এ আত্মত্যাগ কোনভাবেই ভোলার নয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। একটি আধুনিক পুলিশ বাহিনী গড়তে যা যা করার তার সব কিছুই করা হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ