শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

চাঁদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপিত

আরিফ খান, চাঁদপুর / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

 সারাদেশের ন্যায় চাঁদপুরে ‘কোভিড ও ডায়াবেটিস প্রতিরোধে বাঁচবে জীবন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডায়াবেটিস সচেতনতা দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুমিল্লা রোডস্থ চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে রোড শো এর আয়োজন করা হয়। এছাড়াও সর্বসাধারণের জন্যে দিনব্যাপী জে এম সেনগুপ্ত রোডস্থ ডায়াবেটিক সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়।

রোড শো-তে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, কোষাধ্যক্ষ মাসুদ ভূইয়া, সদস্য তমাল কুমার ঘোষ, ডা. মোস্তাফিজুর রহমান, আজীবন সদস্য শরীফ আশ্রাফুল, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, খোরশেদ আলম, অধ্যাপিকা মাহমুদা খানম, অ্যাড. রুহুল আমিন সরকার প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সাবেরা ইসলাম, ডা. খবির উদ্দিন, ডা. মশিউর রহমান, ডা. শাহনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি অফিসার উজ্জ্বল হোসাইন, সমাজকল্যাণ কর্মকর্তা হাসান কবিরসহ আরো অনেকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ