শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শাহরাস্তি ১২নং ওয়ার্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চান : শাহ্ নেওয়াজ

স্টাফ রির্পোটার / ৪৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর জেলার আসন্ন শাহরাস্তি পৌরসভার নির্বাচনে নোয়াগাঁও, কালিগঞ্জ ও বিষারা নিয়ে গঠিত ১২নং ওয়ার্ড থেকে এবার কাউন্সিলর পদে (উট পাখি) মার্কায় নির্বাচন করবেন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক তরুণ সমাজসেবক শাহ্ নেওয়াজ।


ইতিমধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। রাজনৈতিক ভাবে দীর্ঘদিন কাজ করার কারণে তার রয়েছে অনেক অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান শাহ্ নেওয়াজ ।


তিনি জানান, গ্রামের সাধারণ জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে হয়রানির শিকার হচ্ছে। তাদেরকে হয়রানি থেকে মুক্তি দেওয়াই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে এলাকার সমস্যা এলাকাতেই সমাধানের চেষ্টা করবো। সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড থাকা সত্ত্বেও ১২নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধির অবহেলা ও অদক্ষতার কারণে জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। আমি নির্বাচিত হলে ন্যায়বিচার প্রাপ্তি, সরকারি দান-অনুদান, সুষ্ঠু বন্টন ও উন্নয়ন সমন্বয় করার লক্ষ্যে প্রত্যেক পাড়া থেকে উত্তম, উদ্যমী, সাহসী ও সামাজিক গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট পঞ্চায়েত কমিটি গঠন করবো।


তিনি আরো বলেন, এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, কাঁচা সড়কগুলো পাকাকরণ, বাড়ির রাস্তাগুলোকে পাকা করণের উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সকল সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। আমি নির্বাচিত হলে যুব সমাজকে কর্মমুখী করতে উদ্যোগ নিবো, বিশেষ করে বিভিন্ন ফলের বাগান, আধুনিক কৃষি ব্যবস্থা, গবাদি পশুর খামার, ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প গড়ে তুলতে বিভিন্ন প্রকার সহযোগিতা ব্যবস্থা করা হবে। এছাড়া মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে রোধে গণসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাবো। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে লাল গালিচার মাধ্যমে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া এমপি মহোদয়ের পরিকল্পনা ডাকাতিয়া নদীর দু’পাশে রাস্তা নির্মাণ করে বিনোদন কেন্দ্র, আধুনিক পার্ক ও নানামুখী শিল্প গড়ে তোলার কাজকে সহযোগিতা করে যাবে। পৌরবাসী যাতে বিনোদনের কেন্দ্র হিসেবে নদীর দু’পাশকে বেঁচে নেয়।


তিনি বলেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস, জনগণ আমাকে উট পাখি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি জনগণের ভোটে নির্বাচিত হবো। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম এবং এলাকার জনগণের পাশে থেকে তাদের পক্ষে কথা বলেছি। আগামীতেও আমি তাদের পাশে থেকে কাজ করতে চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ