শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

কচুয়া জোনাল অফিসে নবাগত ডিজিএম বেলায়েত হোসেনকে কে ফুল দিয়ে বরণ

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি -১ এর কচুয়া জোনাল অফিসে নবাগত ডিজিএম বেলায়েত হোসেনকে কে ফুল দিয়ে বরণ করে নিলেন কর্মকর্তা/কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে মোঃ বেলায়েত হোসেন অফিসে এসে পৌঁছালে উৎসব মূখর পরিবেশে এ কার্য্য সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, এজিএম (ওএন্ড এম) সিজান আহমেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ জাকারীয়া কাজী ও শ্রী নরোত্তম চন্দ্র নাথ ,ইসি জ্যোতিষ চন্দ্র রবি দাস, বিলিং সুপারভাইজার শ্রীমতি আলয় রাণী ভৌমিক, প্লান্ট সহকারী মোঃ ইবরাহিম, ওয়্যারিং পরিদর্শক মোঃ জিয়াউল ইসলাম ও বিলিং সহকারী বৃন্দ। একান্ত আলাপ কালে নব নিযুক্ত ডিজিএম বলেন, “গ্রাহক সেবাই আমার মূল লক্ষ্য। বিভিন্ন অফিসে দালাল চক্র অফিসের নাম ভাঙ্গিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাৎ করে,অভিযোগের পেক্ষিতে প্রমাণীত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া মোঃ বেলায়েত হোসেন ২০০৩ খ্রীঃ চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে এজিএম জিএস পদে যোগদান করে। ১৪ জুলাই ২০১০ খ্রীঃ ডিজিএম পদে পদোন্নতি পেয়ে একই সমিতির ফরিদগঞ্জ জোনাল অফিসে ৪ ফেব্রুয়ারী ২০১৪ খ্রীঃ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর চট্রগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১ এ একই পদ থেকে বদলী হয়ে ২৪ ফেব্রুয়ারী চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এ যোগদান করে ২৫ ফেব্রুয়ারী কচুয়া জোনাল অফিসে কার্যক্রম শুরু করেন।

উল্লেখ্য, সদ্য বদলী হওয়া ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির পরশুরাম জোনাল অফিসে যোগদান করেন। গ্রাহক সেবার মাণ অক্ষুন্ন রাখার জন্য কচুয়া বাসির সহযোগীতা কামনা করেন ডিজিএম মোঃ বেলায়েত হোসেন


এই ক্যাটাগরির আরো সংবাদ