শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি

দর্পণ ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
জাতীয় সংসদ ভবন (ফাইল ছবি)

সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হয়- এমন প্রচার বন্ধে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যুক্তি, এই ধরনের প্রচার একটি এলাকা সম্পর্কে সারাদেশের মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টি করতে পারে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এই সংসদীয় কমিটির বৈঠকে একটি টিভি বিজ্ঞাপন চিত্র নিয়ে আলোচনা ওঠে। একটি ব্র্যান্ডের চা পাতার ওই বিজ্ঞাপনে সংলাপ রয়েছে- ‘আপনাকে ওভারনাইট বান্দরবানে পাঠিয়ে দেব’।

বৈঠকে আলোচনায় বলা হয়, এ ধরনের বিজ্ঞাপনে পার্বত্য অঞ্চল বিষয়ে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পার্বত্য এলাকায় বদলি শাস্তিমূলক বদলি হিসেবে প্রতিষ্ঠা পাবে। সে কারণে এ ধরনের প্রচারণা বন্ধ হওয়া দরকার।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, “এসব প্রচারণার কারণে এলাকার উপর একটি বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে। যার কারণে আমরা মন্ত্রণালয়কে বলেছি, এ ধরনের প্রচারণা যাতে বন্ধ হয় তার জন্য যেন তথ্য মন্ত্রণালয়কে বলা হয়।”

বৈঠক সংক্রান্ত সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারীর দাপ্তরিক কাজের ব্যর্থতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পদায়ন করা হবে এ জাতীয় প্রচার-প্রচারণা বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

  • তথ্যসূত্র: বিডি প্রতিদিন


এই ক্যাটাগরির আরো সংবাদ