শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মতলবে ৪ দিনেও মিলেনি পিকনিকে নিখোঁজ যুবকের সন্ধান

স্টাফ রির্পোটার / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্র পিকনিকে এসে মেঘনা নদীতে নিখোঁজ যুবক সাজ্জাত হোসেনের সন্ধান ৪ দিনেও মিলেনি। তিনি ঢাকা নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের বালি গ্রামে। গত ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে ওই যুবক নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে মানিক-৯ লঞ্চে করে একদল ব্যবসায়ী ও কর্মচারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে পিকনিকে আসেন।

সেখানে গিয়ে মেঘনা নদীতে অনেকেই গোসল করতে নামেন। বিকেল চারটার দিকে সাজ্জাত হোসেন নামের একজন নদীতে গোসল করার সময় ডুবে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।

মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মো. হোসেন বলেন, আমরা অনেক চেষ্টা করেও সোমবার দুপুর পর্যন্ত ওই তরুণের সন্ধান পাইনি। আমরা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে। তার স্বজনরা এখানে এসেছেন। এ ঘটনায় সাজ্জাতের বড় ভাই সাব্বির হোসেন নৌ থানায় একটি অভিযোগ করেছেন বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ