শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-০৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান ।

এসময় তিনি বলেন, উপজেলার জনসাধারণের যেন চিকিৎসাসেবা পেতে শহরে ছুটতে না হয়, অন্তত ঢাকা পাড়ি দেয়ার আগেই যেন তারা স্বাস্থ্য সেবা পান সে লক্ষ্যেই আমি কাজ করার চেষ্টা করছি। সকল শ্রেণী পেশার মানুষকে সঠিক সেবা নিশ্চিত করে স্বাস্থ্য সেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, হাসপাতালের আরএমও ডাক্তার কামরুল ইসলাম , থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ