শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মতলবে অঙ্গীকার বন্ধু সংগঠনের উদ্যোগে বর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্গীকার বন্ধু সংগঠনের’ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণ প্রতিযোগিতা।
রোববার ( ২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সঠিকভাবে লিখাই হচ্ছে এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, কিশোর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন, মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামীন, অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি আল-আমিন মিয়াজী ও সাধারন সম্পাদক আশরাফুল জাহান শাওলিন সহ সক্রিয় সকল সদস্যগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ