চাঁদপুরের হাইমচরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং আলগী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হাবিবুর রহমান বেগ তার নিজ ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারী) বিকেলে উপজেলার উত্তর গ্রামের ৬নং ওয়ার্ডে মতবিনিময় সভায় উপজেলা যুবলীগ নেতা জুয়েল মৃধ্যার পরিচালনায় ও স্থানীয় আলহাজ্ব সিরাজুল ইসলাম শিকদারের সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ মাষ্টার, উপজেলা যুবলীগের সাবেক নেতা মোঃ শাহ আলম প্রমূখ।
এ সময় ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান বেগ বলেন, ৬নং ওয়ার্ডের জনগন আমার শক্তি, এ শক্তি কে পুজি করে উত্তর ইউনিয়নের জনগন সেবা প্রদান করতে পারবো।
তিনি আরো বলেন, জনগনের হক কখন মারিনি আর মারা আশা নাই। জগনের হক মেরে বড় লোক না হয়ে মৃত্যু অনেক ভাল। আর ৬নং ওয়ার্ডের জনগন আমার পাশে থাকলে আমার পাশে থাকলে কোন অপশক্তি আমাকে নির্বাচন থেকে পিচ পা করতে পারবেনা।
এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সদস্য মোঃ খালেক আখন, মনতাজ ভ’ইয়া, সাবেক ইউপি সদস্য আনোয়ার কবিরাজ, স্থানীয় হালিম মাষ্টার, ওয়াব পাটওয়ারী, মনা শিকদার, যদু কোতায়ালসহ ৬নং ওয়ার্ডেও জনগন