শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

হাইমচরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ জেলের অর্থদন্ড

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের হাইমচরে কোস্টগার্ডের অভিযানে জাটকা ও অবৈধ কারেন্টজালসহ আটক ৮ জেলেকে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।

আটককৃত জেলেরা হলেন, চাঁদপুর সদর উপজেলার মো. শাকিল, মো আক্তার, মো. মোস্তফা, মো. রায়হান, মো. সজিব, মো. নবির হোসেন, মো. সোলেমান ও মো. খায়রুল।

হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত ৮.০০ হতে রাত ১১.০০টা পর্যন্ত কোস্ট গার্ডের অভিযানে ৯০ কেজি জাটকা ও ১০হাজার মিটার জাল জব্দ ও আটজন আসামি আটক করা হয়।

জব্দকৃত জাটকা স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা মোবাইল কোর্টে আসামীদের বয়স বিবেচনায় জনপ্রতি ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কোস্ট গার্ড সিসি পেটি অফিসার মো. এমদাদুল হক সহ তার সহযোগী টিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মিজানুর রহমান ।


এই ক্যাটাগরির আরো সংবাদ