শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরে কচুয়ায় ৩নং বিতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাংপুর গ্রামের জহির উদ্দিন প্রধানীয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামাল ও আসবাবপত্রসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি)সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। অগ্নিকাণ্ডের খবর শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত রুহুল আমিন জানান, আমি একটি ঔষধ কোম্পানীর গাড়িচালক হিসেবে ঢাকায় কর্মরত রয়েছি। আমার বসতঘর পুড়ে যাওয়ার খবর শুনে বাড়ি আসি। বহু কষ্টে ঋণ নিয়ে এই ঘরটি নির্মাণ করেছি। কিন্তু এই অগ্নিকাণ্ডে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ