শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

আল্লাহ্ ও রাসুল (সা) সন্তুষ্টির লক্ষ্যে রজব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, হযরত আল্লামা শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (মা: জি আ:) বলেছেন, রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত। রমজান মাস আত্মশুদ্ধির মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। এ মহিমান্বিত মাস মূলত এক বিশেষ কর্মশালা, যা মানুষকে খারাপ পথ থেকে বিরত রেখে ভাল কাজে উৎসাহিত করে। আল্লাহ্ ও আল্লাহর রাসুল (সা) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রজব মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। রজব মাসের প্রতিরাতেই নফল নামায ও তাহাজ্জুদ আদায় করা আল্লাহর নৈকট্য লাভের জন্য উত্তম একটি আমল।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মা:জি:আ:) রজব মাসে একটি দোয়া বেশি বেশি পাঠ করতে বলেন – “আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।” যার অর্থঃ “হে আল্লাহ! রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে পবিত্র রমজান মাস নসিব করুন।” তাসাউফের জ্ঞান অর্জন ও চর্চা বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান, আল্লামা শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

১৫ ফেব্রুয়ারি রাতে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া শাহ্সূফি সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ্ শাহ্ (রহঃ) এর পবিত্র ওরশ মুবারক উপলক্ষ্যে আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন ক্বাদের চৌধুরীর (মাঃজিঃআঃ)সভাপতিত্বে, মুখ্য আলোচক ছিলেন, শাহ্ বখতিয়ার খাঁ জামে মসজিদের খতিব মুফতি আবুল কাশেম তাহেরী। আলোচনায় অংশগ্রহণ করেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মুফতি মাকসুদুর রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ