শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

আমি বললাম রিয়াদকে নিতে, ওরা নিলো সৌম্যকে

স্পোর্টস ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
সংগৃহীত ছবি

ঢাকা টেস্টে উইন্ডিজ জিতে গেছে ১৭ রানের ব্যবধানে। সেটাও আবার ৪ দিনে। সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক মুমিনুল হক আর কোচ রাসেল ডমিঙ্গোর ওপর ক্ষোভ ঝেড়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। এই চরম ব্যর্থতার জন্য কোচ ও অধিনায়কের কাছে জবাব চাওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। ক্ষুব্ধ পাপন বলেন, ‘আমি চেয়েছিলাম রিয়াদকে কিন্তু ওরা নিয়েছে সৌম্যকে!’

রোববার মিরপুর টেস্টে বাংলাদেশের লজ্জার হারের পর গণমাধ্যমকে বিসিবি বস বলেন, এই টেস্টে ১ম ইনিংসেই ব্যাটিং দেখে আমি হতাশ হয়েছিলাম। আজকেও তারা যেভাবে ব্যাট করেছে, আমি জাস্ট হতাশ। ওদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ওদের কোন প্ল্যান ছিল না, স্ট্র্যাটেজি ছিল না। ওরা কী করতে মাঠে নেমেছে? এগুলাই আমার প্রশ্ন।

পাপন বলেন, আমি খেলাগুলা দেখেছি। আমার অনেক প্রশ্ন আছে ওদের কাছে। ওদেরকে নিয়ে বসব, ওদেরকে প্রশ্নগুলো করব। তারপর ওদের উত্তরগুলা জানতে চাইব। দেখি ওরা কী জবাব দেয়। তারপর আপনাদেরকে জানাব।

কোচ-অধিনায়কের পাশাপাশি টিম ম্যানেজমেন্টকেও জেরা করবেন বলে ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান। তিনি বলেন, ৫ জন পেসার দলে থাকার পরও কেন মাত্র ১ জন পেসার নিয়ে মাঠে নামা হবে। এটা খুবই অদ্ভূত লেগেছে আমার কাছে। এসব বিষয়ে পরিষ্কার হতে হবে।

পাপন বলেন, তারা (উইন্ডিজকে) আন্ডার এস্টিমেট করেছে। ৩টা ওডিআইতে জেতার পর আমরা ভেবেছিলাম, ওদেরকে হারানো জাস্ট ম্যাটার অব টাইম। ফার্স্ট টেস্টে লিড নেয়ার পর আমরা গা হেলা শুরু করি। এরপর বোলিংয়ে এত বাজে করি, ম্যাচটা হাতছাড়া করি। বোলিংই শুধু না, ক্যাচও ছেড়েছি। বাজে ফিল্ডিং করেছি। এই টেস্টে তো কোন কিছুই হয়নি আমাদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ