শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শাহরাস্তিতে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফ, নৌকা প্রতীকের সমর্থনে পৌর ১০ নং ওয়ার্ডে পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ১০ নং ওয়ার্ডের সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অফিস উদ্বোধন ও পথসভা করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফ।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, যুবলীগ নেতা সুভাষ চন্দ্র মাধু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, পৌর যুবলীগ সদস্য আক্তার হোসেন, জহির,আবু তাহের, মুজিব, বাশার, মোজাম্মেল,খোকন চন্দ্র সূত্রধর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ছাত্রলীগ নেতা রেদওয়ান, জাকির, মহসিন, জাকারিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নৌকা প্রতীকের সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের বক্তব্য রাখেন এবং জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ