শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

করোনা নিয়ন্ত্রণে অনেক খাটতে হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে কোন জাদুমন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পিছনে অনেক খাটা খাটনি করতে হয়েছে। সমালোচনা হতে পারে, যারা এ বিষয়ে জানে না তারা তো সমালোচনা করবেই।’

শনিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রীর মতে, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আনার জন্য এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন কোম্পানি নাই যার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নম্বর দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।’

জাহিদ মালেক বলেন, আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েন্ট সিক্স এর মধ্যে ভেরি করতেছে। মৃত্যুহার দেড় পার্সেন্ট, আমেরিকাতে মৃত্যুহার চার পাঁচ পার্সেন্টে ঠেকেছে। আমাদের সুস্থতার হার ৯০ পার্সেন্ট এখন, এগুলো এমনি এমনি হয় নাই। এর পেছনে শ্রম দিতে হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ