শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রাত পোহালেই ফরিদগঞ্জ পৌর নির্বাচন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) চাঁদপুরে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ভোটগ্রহণের জন্য যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়েছেন রির্টানিং কর্মকর্তা।

পৌরসভার ৩১ হাজার ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের ক্ষেত্রে পৌরসভার ১১টি ভোট কেন্দ্রকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৩ ফেভ্রুয়ারি)  বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি।

এ সময় উপজেলা রিটার্নিং অফিসার নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, রবিবার ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভার ১১টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, আমরা কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, পুরুষ কাউন্সিলর পদে ৬৪ জন ও মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী লড়াই করছেন।

উল্লেখ্য, পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনােনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযােদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বিএনপি মনােনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হােসেন পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের মনােনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাও. দেলােয়ার হােসেন প্রতিদ্বন্দ্বিদা করছেন। এছাড়া সংরক্ষিত ৩টি আসনে ১১জন এবং ৯টি সাধারণ আসনের জন্য ৬২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ