শিরোনাম
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা চার দিনের সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিরাপত্তাঝুঁকিতে বন্ধ থাকার পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-ফোন ছিনতাই, গ্রেপ্তার ৩ হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার শুরু বিচারিক কার্যক্রম জাতিসংঘের অর্থবহ সংস্কার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নতুন খবর দিলেন আমির খান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেছেন তিনি।

শনিবার ওহাইও ও মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার’ অভিযোগ তোলেন ওবামা। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে জনসমর্থন বাড়াতে এসব সমাবেশে অংশ নেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের একটির বা উভয়ের নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় ডেমোক্র্যাটিক পার্টি। বর্তমানে উভয় কক্ষই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ওবামার উল্লেখযোগ্য জনপ্রিয়তা থাকায় দলীয় প্রার্থীদের প্রচারে তাঁর অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুই অঙ্গরাজ্যেই ওবামা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে এটি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

ওহাইওতে সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউনের সমর্থনে আয়োজিত সমাবেশে ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্প এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, যা কেউ চাননি।

ওহাইওর ক্লিভল্যান্ডে আরেক সমাবেশে ওবামা বলেন, আধুনিক যুগে আগে কখনো দেখা যায়নি—এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার দুই বছর পার হয়েছে। এখন পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের পক্ষে প্রচারে অংশ নেন ওবামা। এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিশিগানের বর্তমান ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিনের প্রসঙ্গ টেনে ওবামা বলেন, আবদুল এল-সাইয়েদ ও এলিসা স্লটকিন একসঙ্গে সিনেটে কাজ করলে তা কতটা শক্তিশালী হতে পারে, তা ভেবে দেখার বিষয়। তিনি বলেন, মিশিগান থেকে একজন মুসলিম পুরুষ ও একজন ইহুদি নারী যুক্তরাষ্ট্রের সিনেটের জন্য লড়ছেন—এটি রাজ্যটির জন্য গর্বের বিষয় হতে পারে।

দুই অঙ্গরাজ্যেই আগাম ভোট গ্রহণ শুরু হওয়ায় ভোটারদের দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ভোট দিতে দেরি করা বা সিদ্ধান্তহীনতায় ভোগা উচিত নয়।

এদিকে ওয়াশিংটনে ট্রাম্পের বিভিন্ন সংস্কার ও নির্মাণকাজ নিয়েও কটাক্ষ করেন ওবামা। এর মধ্যে ন্যাশনাল মলের রিফ্লেক্টিং পুলের সংস্কার, হোয়াইট হাউসে বড় আকারের বলরুম নির্মাণ এবং ওভাল অফিসে সোনালি রঙের জাঁকজমকপূর্ণ সাজসজ্জা যুক্ত করার উদ্যোগ রয়েছে।

জাতীয় পর্যায়ের জনমত জরিপে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ