শিরোনাম
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা চার দিনের সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিরাপত্তাঝুঁকিতে বন্ধ থাকার পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-ফোন ছিনতাই, গ্রেপ্তার ৩ হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার শুরু বিচারিক কার্যক্রম জাতিসংঘের অর্থবহ সংস্কার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নতুন খবর দিলেন আমির খান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম

বানিজ্যিক ডেস্ক / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

রোববার (২৫ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ