শিরোনাম
ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা চার দিনের সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিরাপত্তাঝুঁকিতে বন্ধ থাকার পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-ফোন ছিনতাই, গ্রেপ্তার ৩ হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার শুরু বিচারিক কার্যক্রম জাতিসংঘের অর্থবহ সংস্কার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নতুন খবর দিলেন আমির খান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার বারবেল কফলার

আন্তর্জাতিক ডেস্ক / ১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতাকে নতুন রূপ দেওয়া এবং দুই দেশের সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

শনিবার সন্ধ্যায় ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ড. কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার জার্মানি এই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের যৌথ অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে চায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে। এতে প্রচলিত সহায়তা কাঠামোর বাইরে নতুন সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর জোর দেওয়া হবে।

সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি তিনি চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান পুনরেকত্রীকরণ দিবস’ (জার্মান রিইউনিফিকেশন ডে) উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক কোরের সদস্য এবং সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসানের পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণকে স্মরণে রাখতে দিবসটি উদযাপন করা হয়।

জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. বারবেল কফলারের এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার ক্ষেত্রে জার্মানির অঙ্গীকারকে তুলে ধরে।


এই ক্যাটাগরির আরো সংবাদ