শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

চাঁদপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ ১৩ ইউপি সদস্য বিজয়ী

আরিফ খান, চাঁদপুর / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম খান এবং দলের সমর্থিত ৯জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৩জন মহিলা ইউপি সদস্যকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে সদর উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান পদে একজন এবং সাধারণ ইউপি সদস্য পদে ৯জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচনের বিধি মোতাবেক চেয়ারম্যানসহ ১৩ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ ও নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ।

ইউপি সদস্য পদে যারা বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ডে দুলাল বেপারী, ২নং ওয়ার্ডে মোঃ মনির শেখ, ৩নং ওয়ার্ডে মোঃ শফিক রাঢ়ী, ৪নং ওয়ার্ডে মোঃ হারেস মজুমদার, ৫নং ওয়ার্ডে মোঃ হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ডে শাহ আলম মাঝি, ৭নং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ডে মোঃ ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ডে মোঃ জহির হাওলাদার। সংরক্ষিত ইউপি সদস্য পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে হাসিনা আক্তার এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সিমা আক্তার।


এই ক্যাটাগরির আরো সংবাদ