শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে জনপ্রতিনিধি হয়ে উন্নয়নের চমক দেখাতে চান তিন সাংবাদিক

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
আক্তার হোসেন-আলী হায়দার টিপু পাঠান-আমান উল্ল্যাহ

ফরিদগঞ্জে নির্বাচনী প্রচারণায় চলছে ভোট উৎসব। আসন্ন ১৪ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালটের মাধ্যমে পৌরসভা নির্বাচন। দুটি বড় দল ভোটে অংশ নেওয়ায় বেশ জমে উঠেছে প্রচারণা।

নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জে সদরের বাজার সহ অলিগলি ছেয়ে গেছে মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলরদের মার্কা সম্বলিত পোস্টারে। নির্বাচন কমিশনের বিধিমোতাবেক সবগুলোই সাদা-কালো রঙের। তাই ব্যস্ততম এই পৌর এলাকার সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। ভোটোরদের কাছে তাদের প্রতিশ্রুতি আর কর্মসূচি জানাচ্ছেন ছন্দের তালে ও গানে গানে।

এরই মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের তিন সাংবাদিকের নির্বাচনে অংশ গ্রহণে বেড়েছে ভিন্ন উৎসব। নিজের ওয়ার্ডকে মনের রঙে সাজাতে দক্ষ কাউন্সিলর যাচাই বাছাই নিয়ে চলছে চায়ের চুমুকের সাথে আলোচনা।

এর মধ্যে বেশি আলোচিত তিন সাংবাদিকের নাম। তিন সাংবাদিকই নিজের মনের মাধুরীতে ওয়ার্ড সাজাতে একেছেন কর্মপরিকল্পনা, ভোটারদের মুখের ভালোবাসা নজর কেড়েছে প্রার্থীদের। বিজয়ের স্বপ্ন ঝিল মিল করে চোখের তারায়।

এরা হচ্ছেন হচ্ছেন, ৭নং ওয়ার্ডে সাংবাদিক আলী হায়দার টিপু পাঠান (মার্কা টেবিল ল্যাম্প), ৮ নং ওয়ার্ডে সাংবাদিক আমান উল্যাহ আমান (মার্কা ডালিম) ও ১ নং ওয়ার্ডে সাংবাদিক আক্তার হোসেন (মার্কা পানির বোতল)।

গণমাধ্যমকর্মী থেকে জনপ্রতিনিধি হতে চাওয়া এই তিন জনের সাথেই আলাপ চারিতায় তারা জানান, নির্বাচিত হলে নিজের মেধাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও জনগনের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাবো। এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোরগ্যাং তথা অপরাধী দমনে কাজ করে যাবো। লেখনির মাধ্যমে যেমন করে তুলে ধরি সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা। শিক্ষা-মেধা, নীতি-নৈতিকতাকে কাজে লাগিয়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাবো। আশাকরি মানুষ নিজের ওয়ার্ড, গ্রাম, বাড়ি-ঘর তথা প্রতিটি মানুষের উন্নয়নের কথা চিন্তা করে আমাদের নির্বাচিত করবে ইন্শা আল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ